সূরা আদ দাহ্র (আল-ইনসান), আয়াত ২৬
যুগ (মানুষ) · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮৪ (১৫ লাইন)
وَمِنَ الَّیۡلِ فَاسۡجُدۡ لَہٗ وَسَبِّحۡہُ لَیۡلًا طَوِیۡلًا
আর রাতের কিছু অংশে তাঁর জন্য সেজদায় অবনত হও আর রাতের দীর্ঘ সময় ধরে তাঁর মহিমা বর্ণনা কর।
তাইসিরুল কুরআন
And during the night prostrate to Him and exalt Him a long [part of the] night
Sahih International
তাফসীর
রাত্রির কিয়দংশে তাঁকে সিজদাহ কর এবং রাত্রির দীর্ঘ সময় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। [১]
[১] কেউ কেউ এর অর্থ নিয়েছেন মাগরিব ও এশার নামায। আর 'তাসবীহ' করার অর্থ হল, যে কথাগুলো আল্লাহর জন্য উপযুক্ত নয়, তা থেকে তাঁকে পবিত্র ঘোষণা কর। কারো নিকটে এর অর্থ হল, রাতের নফল নামায। অর্থাৎ, তাহাজ্জুদের নামায। আর এখানে 'আদেশ' ইস্তিহবাব (যা করলে নেকী হয়, না করলে কোন পাপ হয় না) অর্থে ব্যবহার হয়েছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি