সূরা আদ দাহ্র (আল-ইনসান), আয়াত ২৭
যুগ (মানুষ) · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮৪ (১৫ লাইন)
اِنَّ ہٰۤؤُلَآءِ یُحِبُّوۡنَ الۡعَاجِلَۃَ وَیَذَرُوۡنَ وَرَآءَہُمۡ یَوۡمًا ثَقِیۡلًا
এ লোকেরা তো পার্থিব জীবনকে ভালবাসে আর তাদের আড়ালে যে (কিয়ামাতের) কঠিন দিন (আসছে) তাকে উপেক্ষা করে।
তাইসিরুল কুরআন
Indeed, these [disbelievers] love the immediate and leave behind them a grave Day
Sahih International
তাফসীর
নিশ্চয় তারা ত্বরান্বিত (পার্থিব) জীবনকে ভালবাসে[১] এবং তারা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করে চলে। [২]
[১] অর্থাৎ, মক্কার কাফেররা এবং তাদের মত অন্য লোকেরা দুনিয়ার মায়াজালে বন্দী এবং তাদের সমস্ত চেষ্টা ও মনোযোগ এরই জন্য ব্যয়িত।
[২] অর্থাৎ, কিয়ামতকে। তার কঠিনতা ও ভয়াবহতার কারণে তাকে (কঠিন ও) ভারী দিন বলা হয়েছে। আর 'উপেক্ষা করে চলে' অর্থ, তার জন্য প্রস্তুতি গ্রহণ করে না এবং তার কোন পরোয়াও করে না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি