১০৭. আল মাঊন · সাহায্য-সহায়তা
আয়াত ১/৭ · পারা ৩০ · পৃষ্ঠা ৬০৯
ٱلْمَاعُون
سورة ٱلْمَاعُون
সাহায্য-সহায়তা · Al-Ma'un · ৭ আয়াত · মাক্কী
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
اَرَءَیۡتَ الَّذِیۡ یُکَذِّبُ بِالدِّیۡنِ ؕ
তুমি কি তাকে দেখেছ, যে কর্মফল (দিবসকে) অস্বীকার করে?
তাইসিরুল কুরআন
فَذٰلِکَ الَّذِیۡ یَدُعُّ الۡیَتِیۡمَ ۙ
সে তো সেই (লোক) যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়,
তাইসিরুল কুরআন
وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ ؕ
এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহ দেয় না
তাইসিরুল কুরআন
فَوَیۡلٌ لِّلۡمُصَلِّیۡنَ ۙ
অতএব দুর্ভোগ সে সব নামায আদায়কারীর
তাইসিরুল কুরআন
الَّذِیۡنَ ہُمۡ عَنۡ صَلَاتِہِمۡ سَاہُوۡنَ ۙ
যারা নিজেদের নামাযের ব্যাপারে উদাসীন,
তাইসিরুল কুরআন
الَّذِیۡنَ ہُمۡ یُرَآءُوۡنَ ۙ
যারা লোক দেখানোর জন্য তা করে,
তাইসিরুল কুরআন
وَیَمۡنَعُوۡنَ الۡمَاعُوۡنَ ٪
এবং প্রয়োজনীয় গৃহসামগ্রী দানের ছোট খাট সাহায্য করা থেকেও বিরত থাকে।
তাইসিরুল কুরআন