সূরা আল মাঊন, আয়াত ১
সাহায্য-সহায়তা · পারা ৩০ · পৃষ্ঠা ৬০৯ (১৫ লাইন)
اَرَءَیۡتَ الَّذِیۡ یُکَذِّبُ بِالدِّیۡنِ ؕ
তুমি কি তাকে দেখেছ, যে কর্মফল (দিবসকে) অস্বীকার করে?
তাইসিরুল কুরআন
Have you seen the one who denies the Recompense
Sahih International
তাফসীর
তুমি কি দেখেছ তাকে, যে (পরকালের) কর্মফলকে মিথ্যা মনে করে?[১]
[১] أرَأيتَ শব্দ দ্বারা নবী (সাঃ)-কে সম্বোধন করা হয়েছে। আর এতে প্রশ্নসূচক বাক্য দ্বারা বিস্ময় প্রকাশ করা হয়েছে। 'তুমি কি দেখেছ' অর্থাৎ, 'তুমি কি চিনেছ তাকে---।' আর الدِّين থেকে উদ্দেশ্য আখেরাতে হিসাব ও প্রতিদান। কেউ কেউ বলেন, এখানে আরো কিছু শব্দ উহ্য আছে। আসল বাক্য হল যে, 'তুমি কি চিনেছ তাকে, যে (পরকালের) কর্মফলকে মিথ্যা মনে করে? তার এ মনে করা ঠিক অথবা ভুল?'
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি