সূরা আল মু'মিনূন, আয়াত ১১
মুমিনগণ · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৩ (১৫ লাইন)
الَّذِیۡنَ یَرِثُوۡنَ الۡفِرۡدَوۡسَ ؕ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ
তারা ফিরদাউসের উত্তরাধিকার লাভ করবে, যাতে তারা চিরস্থায়ী হবে।
তাইসিরুল কুরআন
Who will inherit al-Firdaus. They will abide therein eternally
Sahih International
তাফসীর
উত্তরাধিকারী হবে ফিরদাউসের; যাতে তারা চিরস্থায়ী হবে। [১]
[১] উক্ত গুণাবলীর অধিকারী মু'মিনই কেবলমাত্র সফলতা অর্জন করতে পারবে, যে জান্নাতের উত্তরাধিকারী ও হকদার বিবেচিত হবে। কেবল সাধারণ জান্নাতই নয়; বরং জান্নাতুল ফিরদাউস যা আটটি জান্নাতের সর্বোচ্চ জান্নাত; যেখান হতে জান্নাতের নদীমালা প্রবাহিত হয়েছে।
(সহীহ বুখারী জিহাদ অধ্যায়, তাওহীদ অধ্যায়)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি