সূরা আল মু'মিনূন, আয়াত ১২
মুমিনগণ · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৩ (১৫ লাইন)
وَلَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ مِنۡ سُلٰلَۃٍ مِّنۡ طِیۡنٍ ۚ
আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি।
তাইসিরুল কুরআন
And certainly did We create man from an extract of clay
Sahih International
তাফসীর
নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান হতে। [১]
[১] মাটির উপাদান হতে সৃষ্টি করার অর্থ সর্বপ্রথম মানুষ আদি পিতা আদমকে মাটি হতে সৃষ্টি করা হয়েছে। অথবা মানুষ যা কিছু খাদ্য হিসাবে ভক্ষণ করে থাকে (এবং তার ফলে বীর্য তৈরী হয়), তা মাটি হতেই উৎপন্ন, সেই হিসাবে শুক্রবিন্দুর মৌলিক উপাদান; যা মানুষ সৃষ্টির কারণ, তা হল মাটি।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি