সূরা আল মু'মিনূন, আয়াত ৩
মুমিনগণ · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৩ (১৫ লাইন)
وَالَّذِیۡنَ ہُمۡ عَنِ اللَّغۡوِ مُعۡرِضُوۡنَ ۙ
যারা অসার কথাবার্তা এড়িয়ে চলে।
তাইসিরুল কুরআন
And they who turn away from ill speech
Sahih International
তাফসীর
যারা অসার ক্রিয়া-কলাপ হতে বিরত থাকে। [১]
[১] لَغو (অসার ক্রিয়া-কলাপ) সেই প্রত্যেক কাজ ও কথা, যাতে কোন উপকার নেই অথবা যাতে দ্বীন বা দুনিয়ার কোন প্রকার ক্ষতি আছে। সে সব থেকে বিরত থাকার অর্থঃ সে সবের প্রতি ভ্রূক্ষেপ পর্যন্তও না করা; সে সব বাস্তবে রূপ দেওয়া তো দূরের কথা।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি