সূরা আল মু'মিনূন, আয়াত ৪
মুমিনগণ · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৩ (১৫ লাইন)
وَالَّذِیۡنَ ہُمۡ لِلزَّکٰوۃِ فٰعِلُوۡنَ ۙ
যারা যাকাত দানে সক্রিয়।
তাইসিরুল কুরআন
And they who are observant of zakah
Sahih International
তাফসীর
যারা যাকাত দানে সক্রিয় । [১]
[১] زَكاة এর অর্থ কারো কারো নিকটে ফরয যাকাত (যার বিস্তারিত বর্ণনা অর্থাৎ, তার নিসাব, হকদার প্রভৃতির বিশদ বিবরণ মদীনায় দেওয়া হয়েছে। পরন্তু) তার আদেশ মক্কাতেই দেওয়া হয়েছিল। আবার কেউ কেউ বলেন, এর অর্থ এমন কাজকর্ম ও আচরণ অবলম্বন করা, যাতে আত্মার পবিত্রতা ও চরিত্রের সংশোধন সাধন হয়।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি