সূরা আল মু'মিনূন, আয়াত ৭৯
মুমিনগণ · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৮ (১৫ লাইন)
وَہُوَ الَّذِیۡ ذَرَاَکُمۡ فِی الۡاَرۡضِ وَاِلَیۡہِ تُحۡشَرُوۡنَ
তিনিই তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আর তাঁর কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে।
তাইসিরুল কুরআন
And it is He who has multiplied you throughout the earth, and to Him you will be gathered
Sahih International
তাফসীর
তিনিই তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তোমাদেরকে তাঁরই নিকট একত্রিত করা হবে। [১]
[১] এখানে মহান আল্লাহ নিজ মহাশক্তির কথা বর্ণনা করেছেন যে, তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছেন। তোমাদের রূপ-রঙও এক অপর হতে ভিন্নতর। ভাষাও ভিন্ন, আচার-আচরণও ভিন্ন। পুনরায় এক সময় এমন আসবে, যখন তোমাদের সকলকে জীবিত করে নিজের কাছে একত্রিত করবেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি