সূরা আল মু'মিনূন, আয়াত ৮০
মুমিনগণ · পারা ১৮ · পৃষ্ঠা ৩৪৮ (১৫ লাইন)
وَہُوَ الَّذِیۡ یُحۡیٖ وَیُمِیۡتُ وَلَہُ اخۡتِلَافُ الَّیۡلِ وَالنَّہَارِ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ
তিনিই জীবন দেন ও মৃত্যু ঘটান আর দিন-রাতের পরিবর্তন তাঁর দ্বারাই হয়, তবুও কি তোমরা বুঝবে না?
তাইসিরুল কুরআন
And it is He who gives life and causes death, and His is the alternation of the night and the day. Then will you not reason
Sahih International
তাফসীর
তিনিই জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, আর তাঁরই অধিকারে রাত্রি ও দিবসের পরিবর্তন;[১] তবুও কি তোমরা বুঝবে না?[২]
[১] রাত্রির পর দিন ও দিনের পর রাত্রির আগমন এবং সেই সাথে দিন-রাত্রির ছোট বড় হওয়া তাঁরই নিয়ন্ত্রণভুক্ত।
[২] তবুও কি তোমরা বুঝবে না যে, এ সমস্ত কিছুই আল্লাহর পক্ষ থেকে ঘটছে। যিনি প্রতিটি জিনিসের উপর ক্ষমতাবান নিয়ন্তা এবং তাঁর সামনে প্রতিটি জিনিসই অবনত মস্তক।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি