সূরা আল ক্বলম, আয়াত ২
কলম · পারা ২৯ · পৃষ্ঠা ৫৬৫ (১৫ লাইন)
مَاۤ اَنۡتَ بِنِعۡمَۃِ رَبِّکَ بِمَجۡنُوۡنٍ ۚ
তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি পাগল নও।
তাইসিরুল কুরআন
You are not, [O Muhammad], by the favor of your Lord, a madman
Sahih International
তাফসীর
তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহে পাগল নও। [১]
[১] এটা হল কসমের জওয়াব। এতে কাফেরদের কথার প্রতিবাদ করা হয়েছে। তারা মুহাম্মাদ (সাঃ)-কে পাগল বলত। {يَا أَيُّهَا الَّذِي نُزِّلَ عَلَيْهِ الذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونٌ} অর্থাৎ, (তারা বলল,) হে ঐ ব্যক্তি! যার প্রতি কুরআন নাযিল হয়েছে, তুমি তো একটা পাগল। (সূরা হিজর ১৫:৬ আয়াত)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি