সূরা আল ক্বলম, আয়াত ৩
কলম · পারা ২৯ · পৃষ্ঠা ৫৬৫ (১৫ লাইন)
وَاِنَّ لَکَ لَاَجۡرًا غَیۡرَ مَمۡنُوۡنٍ ۚ
তোমার জন্য অবশ্যই আছে অফুরন্ত পুরস্কার,
তাইসিরুল কুরআন
And indeed, for you is a reward uninterrupted
Sahih International
তাফসীর
তোমার জন্য অবশ্যই রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। [১]
[১] নবুঅতের দায়িত্ব পালন করতে গিয়ে যত কষ্ট তুমি সহ্য করেছ এবং শত্রুদের (ব্যথাদায়ক) যত কথা তুমি শুনেছ, সে সবের বিনিময়ে মহান আল্লাহর পক্ষ হতে অশেষ প্রতিদান তুমি লাভ করবে। مَنٌّ এর অর্থ বিচ্ছিন্ন করা। غَير مَمنُون অর্থঃ নিরবচ্ছিন্ন, অশেষ।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি