সূরা আল ক্বলম, আয়াত ৪৯
কলম · পারা ২৯ · পৃষ্ঠা ৫৬৮ (১৫ লাইন)
لَوۡلَاۤ اَنۡ تَدٰرَکَہٗ نِعۡمَۃٌ مِّنۡ رَّبِّہٖ لَنُبِذَ بِالۡعَرَآءِ وَہُوَ مَذۡمُوۡمٌ
তার প্রতিপালকের অনুগ্রহ যদি তার কাছে না পৌঁছত, তাহলে সে লাঞ্ছিত অবস্থায় ধুঁধুঁ বালুকাময় তীরে নিক্ষিপ্ত হত।
তাইসিরুল কুরআন
If not that a favor from his Lord overtook him, he would have been thrown onto the naked shore while he was censured
Sahih International
তাফসীর
তার প্রতিপালকের অনুগ্রহ তার নিকট না পৌঁছলে, সে নিন্দিত হয়ে নিক্ষিপ্ত হত গাছ-পালাহীন সৈকতে। [১]
[১] অর্থাৎ, আল্লাহ তাআলা যদি অনুগ্রহপূর্বক তাকে তওবা ও মুনাজাতের তওফীক দান না করতেন এবং তার প্রার্থনা মঞ্জুর না করতেন, তাহলে তাকে সমুদ্র তীরে নিক্ষেপ করতেন না; যেখানে তার ছায়ার ও খোরাকের জন্য লতাবিশিষ্ট গাছ উৎপন্ন করে দিয়েছিলেন। বরং (তিমি মাছের পেটেই রেখে দিতেন অথবা) কোন গাছ-পালাহীন তীরে নিক্ষেপ করতেন এবং সে আল্লাহর নিকট নিন্দিতই থাকত। পক্ষান্তরে দু'আ মঞ্জুর হওয়ার পর সে প্রশংসিত বিবেচিত হল।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি