সূরা আল ক্বলম, আয়াত ৫০
কলম · পারা ২৯ · পৃষ্ঠা ৫৬৮ (১৫ লাইন)
فَاجۡتَبٰہُ رَبُّہٗ فَجَعَلَہٗ مِنَ الصّٰلِحِیۡنَ
এভাবে তার প্রতিপালক তাকে বেছে নিলেন আর তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন।
তাইসিরুল কুরআন
And his Lord chose him and made him of the righteous
Sahih International
তাফসীর
পুনরায় তার প্রতিপালক তাকে মনোনীত করলেন[১] এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন।[২]
[১] এর অর্থ হল, তাঁকে সুস্থ ও সবল করে তুলে পুনরায় রিসালাত দানে ধন্য করে তাঁর জাতির নিকট প্রেরণ করা হল। যেমন, সূরা সাফফাত ৩৭:১৪৬ নং আয়াতে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।[২] এই জন্য নবী (সাঃ) বলেছেন যে, "কোন ব্যক্তি যেন এ কথা না বলে যে, আমি ইউনুস ইবনে মাত্তা থেকেও উত্তম।" (মুসলিম, ফাযায়েল অধ্যায়) অধিক দ্রষ্টব্যঃ সূরা বাক্বারাহ ২:২৫৩ নং আয়াতের টীকা।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি