সূরা আল ক্বিয়ামাহ্, আয়াত ২৬
পুনরুত্থান · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮২ (১৫ লাইন)
کَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِیَ ۙ
(তোমরা যে ভাবছ ক্বিয়ামত হবে না সেটা) কক্ষনো নয়, প্রাণ যখন কণ্ঠে এসে পৌঁছবে,
তাইসিরুল কুরআন
No! When the soul has reached the collar bones
Sahih International
তাফসীর
কখনই (তোমাদের ধারণা ঠিক) না, [১] যখন প্রাণ কণ্ঠাগত হবে। [২]
[১] অর্থাৎ, এটা সম্ভব নয় যে, কাফেররা কিয়ামতের প্রতি ঈমান আনবে।
[২] تَرَاقِي হল تَرْقُوَةٌ এর বহুবচন। অক্ষকাস্থি; কণ্ঠমূল ও বাহুসন্ধির মধ্যবর্তী অস্থিদ্বয়ের কোণখানিকে تَرْقُوَةٌ বলে। ভাবার্থ হল, যখন মৃত্যুর লৌহপঞ্জা তোমাদেরকে ধরবে এবং প্রাণ যখন কণ্ঠাগত হবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি