সূরা আল ক্বিয়ামাহ্, আয়াত ২৭
পুনরুত্থান · পারা ২৯ · পৃষ্ঠা ৫৮২ (১৫ লাইন)
وَقِیۡلَ مَنۡ ٜ رَاقٍ ۙ
তখন বলা হবে, (তাকে বাঁচানোর জন্য) ঝাড়ফুঁক দেয়ার কেউ আছে কি?
তাইসিরুল কুরআন
And it is said, "Who will cure [him]
Sahih International
তাফসীর
এবং বলা হবে, কেউ ঝাড়ফুঁককারী আছে কি? [১]
[১] অর্থাৎ, উপস্থিত ব্যক্তিদের মধ্য হতে কেউ এমন আছে কি, যে ঝাড়-ফুঁকের মাধ্যমে তোমাদেরকে মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি দেবে। কেউ কেউ এর তরজমা এইভাবেও করেছেন যে, 'এবং বলা হবে, (তার আত্মাকে নিয়ে আসমানে) আরোহণকারী কে?' রহমতের ফিরিশতা, না আযাবের ফিরিশতা? এই অর্থে এটা হবে ফিরিশতাদের কথা।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি