সূরা আন্ নাবা, আয়াত ৫
মহাসংবাদ · পারা ৩০ · পৃষ্ঠা ৫৮৭ (১৫ লাইন)
ثُمَّ کَلَّا سَیَعۡلَمُوۡنَ
আবার বলছি, কক্ষনো না (তাদের ধারণা একেবারে অলীক ও অবাস্তব), তারা শীঘ্রই জানতে পারবে।
তাইসিরুল কুরআন
Then, no! They are going to know
Sahih International
তাফসীর
আবার বলি, কখনই না, তারা শীঘ্রই জানতে পারবে।[১]
[১] এটা হল ধমক ও তিরস্কার যে, অতি সত্বর সব কিছু জানতে পারবে। আগামীতে আল্লাহ তাআলা স্বীয় কর্মকুশলতা এবং মহা কুদরতের কথা উল্লেখ করছেন; যাতে তাওহীদের প্রকৃতত্ব তাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে এবং আল্লাহর রসূল (সাঃ) তাদেরকে যে বিষয়ের প্রতি আহবান জানাচ্ছিলেন তার প্রতি ঈমান আনা সহজ হয়ে যায়।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি