সূরা আন্ নাবা, আয়াত ৬
মহাসংবাদ · পারা ৩০ · পৃষ্ঠা ৫৮৭ (১৫ লাইন)
اَلَمۡ نَجۡعَلِ الۡاَرۡضَ مِہٰدًا ۙ
(আমি যে সব কিছুকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম তা তোমরা অস্বীকার করছ কীভাবে) আমি কি যমীনকে (তোমাদের জন্য) শয্যা বানাইনি?
তাইসিরুল কুরআন
Have We not made the earth a resting place
Sahih International
তাফসীর
আমি কি পৃথিবীকে শয্যা (স্বরূপ) সৃষ্টি করিনি? [১]
[১] অর্থাৎ, বিছানার মত তোমরা ভূপৃষ্ঠের উপর চলা-ফেরা কর, উঠা-বসা কর, শয়ন কর এবং সমস্ত কাজ-কর্ম করে থাক। পৃথিবীকে তিনি বিক্ষিপ্তভাবে হেলা-দোলা থেকে রক্ষা করেছেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি