সূরা আন্ নাবা, আয়াত ৮
মহাসংবাদ · পারা ৩০ · পৃষ্ঠা ৫৮৭ (১৫ লাইন)
وَّخَلَقۡنٰکُمۡ اَزۡوَاجًا ۙ
আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।
তাইসিরুল কুরআন
And We created you in pairs
Sahih International
তাফসীর
আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়।[১]
[১] অর্থাৎ,পুরুষ ও স্ত্রী, নর ও নারী। অথবা أزواج -এর অর্থ হল নানা ধরন ও রঙ। অর্থাৎ, তিনি বিচিত্র ধরনের আকার-আকৃতি ও রঙে-বর্ণে সৃষ্টি করেছেন। সুশ্রী-কুশ্রী, লম্বা-বেঁটে, গৌরবর্ণ-কৃষ্ণবর্ণ ইত্যাদি বিভিন্ন বৈচিত্রে সৃষ্টি করেছেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি