সূরা আন্ নাবা, আয়াত ৭
মহাসংবাদ · পারা ৩০ · পৃষ্ঠা ৫৮৭ (১৫ লাইন)
وَّالۡجِبَالَ اَوۡتَادًا ۪ۙ
আর পর্বতগুলোকে কীলক (বানাইনি)?
তাইসিরুল কুরআন
And the mountains as stakes
Sahih International
তাফসীর
এবং পর্বতসমূহকে পেরেক (স্বরূপ সৃষ্টি করিনি?)[১]
[১] أوتاد শব্দটি وتد-এর বহুবচন; আর তার অর্থ পেরেক। অর্থাৎ, পর্বতসমূহকে পৃথিবীর জন্য পেরেকস্বরূপ সৃষ্টি করেছেন; যাতে পৃথিবী স্থির থাকে এবং হেলা-দোলা না করে। কেননা, হেলা-দোলা ও বিক্ষিপ্ত অস্থিরতার অবস্থায় পৃথিবী বাসযোগ্য হতো না। (প্রকাশ থাকে যে, ভূগর্ভে কীলক বা পেরেকের মতই পর্বতমালার মূল বা শিকড় গাড়া আছে; যা ভূপৃষ্ঠের উচ্চতা থেকে প্রায় ১০ থেকে ১৫ গুণ বেশী দীর্ঘ! -সম্পাদক)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি