সূরা আন নাযিয়াত, আয়াত ২৭
প্রচেষ্টাকারী · পারা ৩০ · পৃষ্ঠা ৫৮৯ (১৫ লাইন)
ءَاَنۡتُمۡ اَشَدُّ خَلۡقًا اَمِ السَّمَآءُ ؕ بَنٰہَا ٝ
তোমাদের সৃষ্টি বেশি কঠিন না আকাশের? তিনি তো সেটা সৃষ্টি করেছেন।
তাইসিরুল কুরআন
Are you a more difficult creation or is the heaven? Allah constructed it
Sahih International
তাফসীর
তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ? [১] যা তিনি নির্মাণ করেছেন।
[১] এই আয়াতে মক্কার কাফেরদেরকে সম্বোধন করা হয়েছে। উদ্দেশ্য হল এই ধমক দেওয়া যে, যে আল্লাহ এত বড় আসমান এবং তার আশ্চর্যজনক বস্তুকে সৃষ্টি করতে পেরেছেন, তাঁর জন্য কি পুনর্বার মানুষকে জীবিত করা অসম্ভব কাজ?
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি