সূরা আন নাযিয়াত, আয়াত ২৮
প্রচেষ্টাকারী · পারা ৩০ · পৃষ্ঠা ৫৮৯ (১৫ লাইন)
رَفَعَ سَمۡکَہَا فَسَوّٰىہَا ۙ
তার ছাদ অনেক উচ্চে তুলেছেন, অতঃপর তাকে ভারসাম্যপূর্ণ করেছেন।
তাইসিরুল কুরআন
He raised its ceiling and proportioned it
Sahih International
তাফসীর
তিনি তার ছাদকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন।[১]
[১] কোন কোন আলেম سمك -এর অর্থ ছাদ বলেছেন। সুবিন্যস্ত করার অর্থ হল, তাকে এমন আকৃতি ও গঠন দান করা, যাতে তাতে কোন প্রকার খুঁত, ত্রুটি, বঙ্কিমতা ও ফাটল না থাকে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি