সূরা আল ইনশিরাহ, আয়াত ৭
বক্ষ প্রশস্তকরণ · পারা ৩০ · পৃষ্ঠা ৬০৩ (১৫ লাইন)
فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡ ۙ
কাজেই তুমি যখনই অবসর পাবে, ‘ইবাদাতের কঠোর শ্রমে লেগে যাবে,
তাইসিরুল কুরআন
So when you have finished [your duties], then stand up [for worship]
Sahih International
তাফসীর
অতএব যখনই অবসর পাও, তখনই (আল্লাহর ইবাদতে) সচেষ্ট হও।[১]
[১] অর্থাৎ, নামায, তাবলীগ, অথবা জিহাদ থেকে যখনই অবসর পাও তখনই ইবাদত (দু'আ ও যিকরে)র জন্য সচেষ্ট হও। (যেহেতু ইবাদতের পর যিকরই বিধেয়।) অথবা এত বেশী আল্লাহর ইবাদত কর, যাতে তুমি ক্লান্ত হয়ে পড়।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি