সূরা আশ শুআরা', আয়াত ৬০
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭০ (১৫ লাইন)
فَاَتۡبَعُوۡہُمۡ مُّشۡرِقِیۡنَ
কাজেই তারা (অর্থাৎ ফেরাউন গোষ্ঠী) সূর্যোদয়কালে তাদের পশ্চাদ্ধাবন করল।
তাইসিরুল কুরআন
So they pursued them at sunrise
Sahih International
তাফসীর
ওরা সূর্যোদয়কালে তাদের পশ্চাদ্ধাবন করল। [১]
[১] যখন সকাল হল এবং ফিরআউন জানতে পারল যে, বনী-ইস্রাঈল রাত্রে পলায়ন করেছে, তখন তার মর্যাদা ও ক্ষমতায় আঘাত লাগলো এবং সূর্য ওঠার সাথে সাথেই তাদের পিছু ধাওয়া করল।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি