সূরা আশ শুআরা', আয়াত ৬১
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭০ (১৫ লাইন)
فَلَمَّا تَرَآءَ الۡجَمۡعٰنِ قَالَ اَصۡحٰبُ مُوۡسٰۤی اِنَّا لَمُدۡرَکُوۡنَ ۚ
যখন দু‘দল পরস্পরকে দেখল তখন মূসার সঙ্গীরা বলল- ‘আমরা তো ধরা পড়েই গেলাম।’
তাইসিরুল কুরআন
And when the two companies saw one another, the companions of Moses said, "Indeed, we are to be overtaken
Sahih International
তাফসীর
অতঃপর যখন দু’দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, ‘আমরা তো ধরা পড়ে গেলাম।’[১]
[১] অর্থাৎ, ফিরআউনের সৈন্য-সামন্ত দেখে তারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ল, যেহেতু সামনে সমুদ্র ও পিছনে ফিরআউনের সৈন্য। এখন বাঁচার পথ কোথায়? আবার আমাদেরকে ফিরআউন ও তার দাসত্বই মেনে নিতে হবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি