সূরা আশ শুআরা', আয়াত ৯৮
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭২ (১৫ লাইন)
اِذۡ نُسَوِّیۡکُمۡ بِرَبِّ الۡعٰلَمِیۡنَ
যখন আমরা তোমাদেরকে সর্বজগতের পালনকর্তার সমকক্ষ স্থির করতাম।
তাইসিরুল কুরআন
When we equated you with the Lord of the worlds
Sahih International
তাফসীর
যখন আমরা তোমাদেরকে বিশ্বজগতের প্রতিপালকের সমকক্ষ গণ্য করতাম। [১]
[১] পৃথিবীতে প্রত্যেক খোদাই করা পাথরের মূর্তি এবং কবরের উপর নির্মিত সুদর্শন গম্বুজ মুশরিকদের কাছে ইলাহী এখতিয়ারের অধিকারী বলে মনে হয়। কিন্তু কিয়ামত দিবসে জানতে পারবে যে, এ ছিল প্রকাশ্য ভ্রষ্টতা, যার ফলে তারা তাদেরকে আল্লাহর সমতুল ভেবে বসেছিল।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি