সূরা আশ শুআরা', আয়াত ৯৯
কবিগণ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৭২ (১৫ লাইন)
وَمَاۤ اَضَلَّنَاۤ اِلَّا الۡمُجۡرِمُوۡنَ
অপরাধীরাই আমাদেরকে গোমরাহ্ করেছিল।
তাইসিরুল কুরআন
And no one misguided us except the criminals
Sahih International
তাফসীর
আমাদেরকে দুষ্কৃতকারীরাই বিভ্রান্ত করেছিল। [১]
[১] সেখানে গিয়ে অনুভব করবে যে, অন্য অপরাধীরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। পৃথিবীতে তাদেরকে সতর্ক করা হত যে, অমুক অমুক কাজ ভ্রষ্টতা, বিদআত বা শিরক। কিন্তু তখন তারা মানত না এবং চিন্তা-ভাবনাও করত না, যাতে তাদের সামনে সত্য ও অসত্য প্রকাশ পায়।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি