সূরা আত তাকাছুর, আয়াত ২
প্রাচুর্যের প্রতিযোগিতা · পারা ৩০ · পৃষ্ঠা ৬০৭ (১৫ লাইন)
حَتّٰی زُرۡتُمُ الۡمَقَابِرَ ؕ
এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়।
তাইসিরুল কুরআন
Until you visit the graveyards
Sahih International
তাফসীর
যতক্ষণ না তোমরা (মরে) কবরে উপস্থিত হও। [১]
[১] এর অর্থ হল, অধিকাধিক (মাল-ধন) উপার্জন করার উদ্দেশ্যে পরিশ্রম করতে করতে মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেলল এবং শেষ পর্যন্ত তোমরা কবরে গিয়ে পৌঁছলে!
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি