সূরা আত তাক্ভীর, আয়াত ২৩
অন্ধকারাচ্ছন্ন · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯২ (১৫ লাইন)
وَلَقَدۡ رَاٰہُ بِالۡاُفُقِ الۡمُبِیۡنِ ۚ
সে সেই বাণী বাহককে সুস্পষ্ট দিগন্তে দেখেছে,
তাইসিরুল কুরআন
And he has already seen Gabriel in the clear horizon
Sahih International
তাফসীর
অবশ্যই সে তাকে স্পষ্ট দিগন্তে দর্শন করেছে। [১]
[১] এ কথা পূর্বে উল্লেখ হয়েছে যে, রসূল (সাঃ) জিবরীল (আঃ)-কে দুই বার তাঁর আসল আকৃতিতে দর্শন করেছেন। তার মধ্যে এক বারের উল্লেখ তো এখানেই এসেছে। এটা নবুঅতের প্রথম অবস্থার ঘটনা। সেই সময় জিবরীল (আঃ)-এর ছয় শত ডানা ছিল। যা আকাশের প্রান্তকে ঘিরে ফেলেছিল। দ্বিতীয়বার দেখেছেন মি'রাজের রাত্রে। যেমন সূরা নাজম ৫৩:৬-১৮ নং আয়াতে এ ব্যাপারে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি