সূরা আত তাক্ভীর, আয়াত ২৪
অন্ধকারাচ্ছন্ন · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯২ (১৫ লাইন)
وَمَا ہُوَ عَلَی الۡغَیۡبِ بِضَنِیۡنٍ ۚ
সে গায়বের (জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেয়ার) ব্যাপারে কৃপণতা করে না।
তাইসিরুল কুরআন
And Muhammad is not a withholder of [knowledge of] the unseen
Sahih International
তাফসীর
সে অদৃশ্য (অহী) প্রচারে কৃপণ নয়। [১]
[১] এখানে নবী (সাঃ)-এর ব্যাপারে স্পষ্ট করা হচ্ছে যে, তাঁর নিকট যে খবর আসে, যে বিধি-বিধান ও ফরয অবতীর্ণ হয়, তার মধ্যে কোন বিষয়কে তিনি গোপন রাখেন না; বরং রিসালতের দায়িত্ব অনুভব করে প্রতিটি কথা ও বিধান লোকদের কাছে পৌঁছে দেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি