সূরা আল মু'মিন, আয়াত ৮০
বিশ্বাসী · পারা ২৪ · পৃষ্ঠা ৪৭৭ (১৫ লাইন)
وَلَکُمۡ فِیۡہَا مَنَافِعُ وَلِتَبۡلُغُوۡا عَلَیۡہَا حَاجَۃً فِیۡ صُدُوۡرِکُمۡ وَعَلَیۡہَا وَعَلَی الۡفُلۡکِ تُحۡمَلُوۡنَ ؕ
ওগুলোতে তোমাদের জন্য আছে বহু উপকার। তোমরা তোমাদের অন্তরে যে প্রয়োজনবোধ কর, যাতে ওগুলোর দ্বারা তা মিটাতে পার। ওগুলোর উপর আর নৌযানে তোমাদেরকে বহন করা হয়।
তাইসিরুল কুরআন
And for you therein are [other] benefits and that you may realize upon them a need which is in your breasts; and upon them and upon ships you are carried
Sahih International
তাফসীর
এতে তোমাদের জন্য প্রচুর উপকার রয়েছে।[১] তোমরা যা প্রয়োজন বোধ কর এদের দ্বারা তা পূর্ণ করে থাক। আর এদের উপর[২] ও নৌযানের উপর তোমাদেরকে বহন করা হয়।
[১] যেমন, তাদের লোম, চুল, পশম এবং তাদের চামড়া থেকেও অনেক জিনিস তৈরী করা হয়। এদের দুধ থেকে ঘি, মাখন এবং পনির ইত্যাদিও তৈরী হয়।
[২] অর্থাৎ, এদের মধ্যে উটের পিঠে এবং গরুর গাড়িতে তোমাদেরকে বহন করা হয়।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি