সূরা আল মু'মিন, আয়াত ৮১
বিশ্বাসী · পারা ২৪ · পৃষ্ঠা ৪৭৭ (১৫ লাইন)
وَیُرِیۡکُمۡ اٰیٰتِہٖ ٭ۖ فَاَیَّ اٰیٰتِ اللّٰہِ تُنۡکِرُوۡنَ
তিনি তোমাদেরকে তাঁর নিদর্শন দেখান। কাজেই আল্লাহর কোন্ নিদর্শনকে তোমরা অস্বীকার কর?
তাইসিরুল কুরআন
And He shows you His signs. So which of the signs of Allah do you deny
Sahih International
তাফসীর
তিনি তোমাদেরকে তাঁর নিদর্শনাবলী দেখিয়ে থাকেন।[১] সুতরাং তোমরা আল্লাহর কোন্ নিদর্শনকে অস্বীকার করবে? [২]
[১] যেগুলো তাঁর মহাশক্তি ও একত্বকে প্রমাণ করে। আর নিদর্শনগুলো কেবল বিশ্বজগতেই নেই, বরং তোমাদের দেহের মধ্যেও তা বিদ্যমান রয়েছে।
[২] এগুলো এত জাজ্বল্যমান, ব্যাপক ও এত বেশী যে, কোন অস্বীকারকারী তা অস্বীকার করার ক্ষমতা রাখে না। এখানে 'ইস্তিফহাম' (জিজ্ঞাসা) নেতিবাচক।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি