সূরা নূহ, আয়াত ২৪
নবী নূহ (আঃ) · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭৪ (১৫ লাইন)
وَقَدۡ اَضَلُّوۡا کَثِیۡرًا ۬ۚ وَلَا تَزِدِ الظّٰلِمِیۡنَ اِلَّا ضَلٰلًا
তারা গুমরাহ করেছে অনেককে, তুমি যালিমদের গুমরাহী ছাড়া আর কিছুই বৃদ্ধি করো না।
তাইসিরুল কুরআন
And already they have misled many. And, [my Lord], do not increase the wrongdoers except in error
Sahih International
তাফসীর
তারা অনেককে বিভ্রান্ত করেছে; [১] সুতরাং অনাচারীদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করো না।’
[১] أَضَلُّوا ক্রিয়ার কর্তা (তারা) হল নূহ (আঃ)-জাতির মান্য লোকেরা। অর্থাৎ, তারা বহু সংখ্যক লোককে ভ্রষ্ট করেছিল। উদ্দেশ্য হল, উল্লিখিত ঐ পাঁচ নেক লোকের প্রতিমা। জাতির ভ্রষ্টতায় তাঁদের হাত না থাকলেও তাঁদেরকে কেন্দ্র করেই লোকেরা ভ্রষ্ট হয়েছিল। আর সে জন্যই ক্রিয়ার সম্বন্ধ তাঁদের সাথে জুড়ে দেওয়া হয়েছে। যেমন, ইবরাহীম (আঃ)-ও বলেছিলেন, رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِنَ النَّاسِ "হে আমার পালনকর্তা! ওরা অনেক মানুষকে বিপথগামী করেছে।" (সূরা ইবরাহীম ১৪:৩৬ আয়াত)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি