সূরা নূহ, আয়াত ২৫
নবী নূহ (আঃ) · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭৪ (১৫ লাইন)
مِمَّا خَطِیۡٓــٰٔتِہِمۡ اُغۡرِقُوۡا فَاُدۡخِلُوۡا نَارًا ۬ۙ فَلَمۡ یَجِدُوۡا لَہُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ اَنۡصَارًا
পাপের কারণে তাদেরকে ডুবিয়ে দেয়া হয়েছে, পরে তাদেরকে দাখিল করা হয়েছে আগুনে, অত:পর তারা আল্লাহকে ছাড়া কাউকে সাহায্যকারী পায়নি।
তাইসিরুল কুরআন
Because of their sins they were drowned and put into the Fire, and they found not for themselves besides Allah [any] helpers
Sahih International
তাফসীর
তাদের অপরাধের জন্য তাদেরকে (বন্যায়) ডুবানো হয়েছিল[১] এবং পরে তাদেরকে প্রবেশ করানো হয়েছিল আগুনে, অতঃপর তারা কাউকেও আল্লাহর মুকাবিলায় সাহায্যকারী পায়নি।
[১] مما 'মিম্মা' তে مَا 'মা' শব্দটি অতিরিক্ত। مِنْ خَطِيْئَاتِهِمْ أَيْ: مِنْ أَجْلِهَا وَبِسَبَبِهَا أُغْرِقُوا بِالطُّوْفَانِ (فتح القدير)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি