সূরা নূহ, আয়াত ২৬
নবী নূহ (আঃ) · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭৪ (১৫ লাইন)
وَقَالَ نُوۡحٌ رَّبِّ لَا تَذَرۡ عَلَی الۡاَرۡضِ مِنَ الۡکٰفِرِیۡنَ دَیَّارًا
নূহ বলল, ‘হে আমার রব্ব! ভূপৃষ্ঠে বসবাসকারী কাফিরদের একজনকেও তুমি রেহাই দিও না।
তাইসিরুল কুরআন
And Noah said, "My Lord, do not leave upon the earth from among the disbelievers an inhabitant
Sahih International
তাফসীর
নূহ আরো বলেছিল, ‘হে আমার প্রতিপালক! পৃথিবীতে অবিশ্বাসীদের মধ্য হতে কাউকেও অবশিষ্ট রেখো না। [১]
[১] নূহ (আঃ) এই বদ্দুআ তখন করেছিলেন, যখন তিনি তাদের ঈমান আনার ব্যাপারে একেবারে নিরাশ হয়ে গেলেন এবং আল্লাহও তাঁকে জানিয়ে দিলেন যে, ওদের মধ্য হতে আর কেউ-ই ঈমান আনবে না। (সূরা হূদ ১১:৩৬ আয়াত) دَيَّارٌ، فَيْعَالٌ এর ওজনে। আসলে ছিল دَيْوَارٌ তারপরو কে ي দ্বারা পরিবর্তন করে সন্ধি করে দেওয়া হয়। এর অর্থঃ مَنْ يَسْكُنُ الدِّيَارَ (গৃহবাসী) অর্থাৎ, কোন গৃহবাসীকে অর্থাৎ, কাউকেও ছেড়ো না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি