সূরা কুরাইশ, আয়াত ৪
কুরাইশ গোত্র · পারা ৩০ · পৃষ্ঠা ৬০৯ (১৫ লাইন)
الَّذِیۡۤ اَطۡعَمَہُمۡ مِّنۡ جُوۡعٍ ۬ۙ وَّاٰمَنَہُمۡ مِّنۡ خَوۡفٍ ٪
যিনি তাদেরকে (কা‘বা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে) ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়-ভীতি হতে নিরাপদ করেছেন।
তাইসিরুল কুরআন
Who has fed them, [saving them] from hunger and made them safe, [saving them] from fear
Sahih International
তাফসীর
যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন[১] এবং ভয় হতে দিয়েছেন নিরাপত্তা। [২]
[১] উক্ত বাণিজ্যিক সফরের মাধ্যমে।
[২] তখন আরবদেশে হত্যাকান্ড ও লুঠতরাজ ব্যাপকভাবে প্রচলিত ছিল। কিন্তু মক্কায় হারাম শরীফ হওয়ার কারণে কুরাইশদের যে সম্মান ছিল, তার ফলেই তারা ভয়-ভীতি থেকে নিরাপত্তা লাভ করেছিল।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি