সূরা ছ্ব---দ, আয়াত ৬০
আরবি বর্ণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫৭ (১৫ লাইন)
قَالُوۡا بَلۡ اَنۡتُمۡ ۟ لَا مَرۡحَبًۢا بِکُمۡ ؕ اَنۡتُمۡ قَدَّمۡتُمُوۡہُ لَنَا ۚ فَبِئۡسَ الۡقَرَارُ
অনুসারীরা বলবে- না, বরং তোমরাই (জ্বলে মর), তোমাদের জন্যও নেই কোন অভিনন্দন। আমাদের জন্য এ ব্যবস্থা আগে তোমরাই করে দিয়েছ। কতই না নিকৃষ্ট এই আবাসস্থল!
তাইসিরুল কুরআন
They will say, "Nor you! No welcome for you. You, [our leaders], brought this upon us, and wretched is the settlement
Sahih International
তাফসীর
অনুসারীরা বলবে, ‘তোমাদের জন্যও তো অভিনন্দন নেই। তোমরাই তো আমাদেরকে শাস্তির সম্মুখীন করেছ।[১] সুতরাং কত নিকৃষ্ট এ আবাসস্থল।’
[১] অনুসারীরা তাদের দলপতিদেরকে বলবে, তোমরাই কুফরী ও ভ্রষ্টতার রাস্তা আমাদের সামনে সুশোভিত করে পেশ করতে, সুতরাং এই জাহান্নামের শাস্তিতে ফেলার মূলে হচ্ছ তোমরাই।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি