সূরা ছ্ব---দ, আয়াত ৬১
আরবি বর্ণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫৭ (১৫ লাইন)
قَالُوۡا رَبَّنَا مَنۡ قَدَّمَ لَنَا ہٰذَا فَزِدۡہُ عَذَابًا ضِعۡفًا فِی النَّارِ
তারা বলবে- হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য যে এ ব্যবস্থা এনে দিয়েছে তাকে জাহান্নামে দ্বিগুণ শাস্তি দাও।
তাইসিরুল কুরআন
They will say, "Our Lord, whoever brought this upon us - increase for him double punishment in the Fire
Sahih International
তাফসীর
ওরা বলবে, ‘হে আমাদের প্রতিপালক! যে আমাদেরকে এর সম্মুখীন করেছে[১] জাহান্নামে তার শাস্তি দ্বিগুণ বর্ধিত কর।’ [২]
[১] অর্থাৎ, যে আমাদেরকে কুফরের দাওয়াত দিয়েছিল এবং তা সত্য বলে ভরসা দিয়েছিল। অথবা যে কুফরীর দিকে দাওয়াত দিয়ে আমাদেরকে এই শাস্তির সম্মুখীন করেছে।[২] এ কথা এর পূর্বে বেশ কিছু জায়গায় বর্ণিত হয়েছে, যেমন সূরা আ'রাফ ৭:৩৮, সূরা আহযাব ৩৩:৬৮ আয়াত।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি