সূরা ছ্ব---দ, আয়াত ৬২
আরবি বর্ণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫৭ (১৫ লাইন)
وَقَالُوۡا مَا لَنَا لَا نَرٰی رِجَالًا کُنَّا نَعُدُّہُمۡ مِّنَ الۡاَشۡرَارِ ؕ
তারা বলবে- ব্যাপার কী! আমরা যে লোকগুলোকে (দুনিয়ায়) খুব খারাপ বলে গণ্য করতাম তাদেরকে তো দেখছি না।
তাইসিরুল কুরআন
And they will say, "Why do we not see men whom we used to count among the worst
Sahih International
তাফসীর
ওরা আরও বলবে, ‘আমাদের কি হল যে, আমরা যাদেরকে মন্দ বলে গণ্য করতাম, তাদেরকে দেখতে পাচ্ছি না। [১]
[১] أَشْرَارٌ (মন্দ) দ্বারা গরীব-মিসকীন মু'মিনদের বুঝানো হয়েছে। যেমন; আম্মার, খাব্বাব, সুহাইব, বিলাল ও সালমান প্রভৃতি (রাঃ)। তাঁদেরকে উল্টাভাবে মক্কার দলপতিরা মন্দ লোক বলত এবং বর্তমানেও বাতিলপন্থীরা সত্যের অনুসারীদেরকে মৌলবাদী, সন্ত্রাসী, চরমপন্থী ইত্যাদি 'খেতাব' দিয়ে বদনাম করে থাকে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি