সূরা আল হুমাযাহ, আয়াত ২
পরনিন্দাকারী · পারা ৩০ · পৃষ্ঠা ৬০৮ (১৫ লাইন)
الَّذِیۡ جَمَعَ مَالًا وَّعَدَّدَہٗ ۙ
যে ধন-সম্পদ জমা করে আর বার বার গণনা করে,
তাইসিরুল কুরআন
Who collects wealth and [continuously] counts it
Sahih International
তাফসীর
যে অর্থ জমায় ও তা গণনা করে রাখে। [১]
[১] এর অর্থ হল যে, সে (মাল) জমা করে ও গুনে গুনে রাখে; গুছিয়ে গুছিয়ে রাখে এবং আল্লাহর রাস্তায় খরচ করে না। নচেৎ, সাধারণভাবে মাল সঞ্চয় করে রাখা কোন নিন্দনীয় কাজ নয়। নিন্দনীয় তখনই হয় যখন তার যাকাত দেওয়া না হয়, দান-খয়রাত এবং আল্লাহর রাস্তায় খরচ না করা হয়।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি