সূরা আল হুমাযাহ, আয়াত ৩
পরনিন্দাকারী · পারা ৩০ · পৃষ্ঠা ৬০৮ (১৫ লাইন)
یَحۡسَبُ اَنَّ مَالَہٗۤ اَخۡلَدَہٗ ۚ
সে মনে করে যে, তার ধন-সম্পদ চিরকাল তার সাথে থাকবে,
তাইসিরুল কুরআন
He thinks that his wealth will make him immortal
Sahih International
তাফসীর
সে ধারণা করে যে, তার অর্থ তাকে অমর করে রাখবে। [১]
[১] أخلَدَه শব্দের সবচেয়ে সঠিক অর্থ হল, 'তাকে সর্বদা জীবিত রাখবে।' অর্থাৎ, এই মাল যা সে জমা করে রাখছে, তা তার আয়ু বৃদ্ধি করবে এবং তাকে মরতে দেবে না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি